শিল্পী
-সম্বিত বসু
এমা ছিঃ! ওখানে হাত দিচ্ছেন ক্যানো? একি গে নাকি! আ-আ-আমি
কিন্তু ওরম নই। উ মা গো-ও! বিচিতে মেরে
দিল রে! কি পেয়েছেন কি বলুন তো? কে ঢুকতে দিল আপনাকে? দরজা তো বন্ধ। এইভাবে সোজা
বিছানায়! জানতাম ট্রেনে মেট্রোতে আজকাল অল্পসল্প এরম কেস হচ্ছে। শুনুন, আমার
প্রেমিকা আছে। এতো পুরকি নেই। আরে দেখছেন তো, এত ঘুম ডানচোখটা খুলতেই পারছিনা!
আপনি যাবেন কিনা! বাবা গো...
উফফ! চোখে একেবারে! কি চান? ভাগ্যিস, চোখটা বোজা ছিল! আহ।
এইতো খুলতে পেরেছি। আমি চেঁচাতে পারছিনা ক্যনো বলুন তো? আপনি কিন্তু একজন রেপিস্ট।
উলটোদিকের
লোকটা একটা আয়না ধরল সামনে। আমার মাথার চুল নেই। কান নেই। ভুরু, চোখের পাতা নেই।
হাতদুটো এখনো জোড়া হয়নি বাকি শরীরটার সঙ্গে।
----চুপচাপ ঘুমিয়ে পড়ো। টুকরোগুলো কুড়িয়ে পেয়েছি।
জুড়ছি এখন!
ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠলাম যখন, ভাবছিলাম মাঝপথে
মা ডাকলে, ভদ্রলোক কি চলে যেতেন! আমিও কি উঠে পড়তাম তড়িঘড়ি, অসম্পূর্ণ?

আরিব্বাস
ReplyDelete